ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আর্থিক সংকটে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমানোর সিদ্ধান্ত রোমাঞ্চকর লড়াইয়ে ইংলিশদের হারিয়ে সমতায় ফিরল শ্রীলঙ্কা মুন্সীগঞ্জে গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটনে শি জিনপিং, বিমানবন্দরে বিরল অভ্যর্থনা ট্রাম্পের দেশে প্রাথমিকভাবে ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতির দপ্তরে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান এমআইটিতে স্কলারশীপ পেলেন ৪ কোটি, রাজশাহীর ফায়েজের অনন্য সাফল্য ৯ লাখ টাকায় মীমাংসা:ধনীর দুলালীর হেয়ালিতে ঝরে গেলো বাক্‌প্রতিবন্ধী শ্রমিকের প্রাণ,মায়ের জন্য নতুন ঘর করা হলো না মেহেদির শরীয়তপুরের নড়িয়ায় জাল দলিল দিয়ে জমি বিক্রির সময় নারীসহ আটক ৩

আর্থিক সংকটে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমানোর সিদ্ধান্ত

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ১২:১২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

গভীর আর্থিক সংকটের মুখে পড়ে কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। আর্থিক স্থিতিশীলতা ফেরাতে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটারদের রিটেইনার ফি (বেতন) ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে স্থগিত করা হয়েছে নারীদের ঘরোয়া টুর্নামেন্ট টি-টোয়েন্টি ব্লেজ ও আগামী বছরের উইমেনস সুপার-৫০।

সিডব্লিউআই-এর প্রধান নির্বাহী ক্রিস ডিয়ারিং এক বিবৃতিতে জানান, চরম আর্থিক সংকট কাটাতে বোর্ডকে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। এর অংশ হিসেবে জাতীয় দলের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ২৫ শতাংশ বেতন কমানোর পাশাপাশি ঘরোয়া ক্রিকেটারদের চুক্তি ১২ মাস থেকে কমিয়ে ৭ মাসে নামিয়ে আনা হয়েছে।

পরিচালন ব্যয়ের অতিরিক্ত চাপের কারণে নারীদের প্রধান ঘরোয়া প্রতিযোগিতা টি-টোয়েন্টি ব্লেজ এবং আগামী বছরের উইমেনস সুপার-৫০ প্রতিযোগিতা স্থগিত রাখা হচ্ছে। স্থগিত টুর্নামেন্টের বিকল্প হিসেবে নারীদের জন্য আগামী বছর একটি ‘বেস্ট ভার্সেস বেস্ট’ ডেভেলপমেন্ট টুর্নামেন্ট আয়োজন করা হবে।

স্থগিত টুর্নামেন্টগুলোর পরিবর্তে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের বাছাইপর্বকে সামনে রেখে পৃথক কোয়ালিফাইং টুর্নামেন্টের আয়োজন করা হবে। তবে এর খরচ সিডব্লিউআই বহন করবে না। ক্যারিবীয় অঞ্চলের স্ব-স্ব দেশের ক্রিকেট ও অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং স্থানীয় পৃষ্ঠপোষকদের এই ব্যয়ভার বহন করতে হবে।

সিডব্লিউআই প্রধান নির্বাহী জানান, ঘরোয়া দলগুলোর যাতায়াত, হোটেল এবং ম্যাচ ফির পুরো খরচ বোর্ডের একার পক্ষে বহন করা আর সম্ভব হচ্ছে না। গত ১৫ বছরে কেবল ঘরোয়া বিমান ভ্রমণের পেছনেই ৮০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি ব্যয় হয়েছে।

এই সংকটময় পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড় কল্যাণ সমিতি এবং ক্রিকেটাররা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বোর্ডের সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আর্থিক সংকটে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমানোর সিদ্ধান্ত

আর্থিক সংকটে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমানোর সিদ্ধান্ত

আপডেট সময় ১২:১২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬