ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এমআইটিতে স্কলারশীপ পেলেন ৪ কোটি, রাজশাহীর ফায়েজের অনন্য সাফল্য ৯ লাখ টাকায় মীমাংসা:ধনীর দুলালীর হেয়ালিতে ঝরে গেলো বাক্‌প্রতিবন্ধী শ্রমিকের প্রাণ,মায়ের জন্য নতুন ঘর করা হলো না মেহেদির শরীয়তপুরের নড়িয়ায় জাল দলিল দিয়ে জমি বিক্রির সময় নারীসহ আটক ৩ সব শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের বিশেষ অনুদান দিবে সরকার,আবেদন ম্যানুয়াল পদ্ধতিতে হজ নিবন্ধন:শুক্র ও শনিবার খোলা থাকবে ব্যাংক বাংলাদেশে একটি কার্যালয় খোলার জন্য প্রযুক্তি জায়ান্ট মেটাকে আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ আজ প্রতিদিন টক দই খাওয়ার যেসব উপকার জানলে অবাক হবেন জেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের আলোচিত সেই বিউটি রাণী সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস এর জিনের ‘নমস্তে ইন্ডিয়া’ বলে ভারতে যাওয়ার ঘোষণা

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় ১০:৪১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস-এর জিন, সুগা থেকে শুরু করে সাতজনই একে একে হাজির হলেন সোশাল মিডিয়ার লাইভে। তার পর ‘নমস্তে ইন্ডিয়া’ বলে হঠাৎ করে হিন্দিতে কথা বলতে শুরু করেন জিন। ভারতীয় ভক্তদের উদ্দেশ্যে বলেন, “আপনারা কেমন আছেন?আপনাদের মিস করছি।” জিনের সঙ্গে গল্পগুজবে যোগ দেন তার টিমের এম, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুক।

কথায় কথায় ভারতের প্রসঙ্গে ভি বলেন, “আমরা তো এখনো দেশটিতে পারফর্ম করিনি, তাইনা?” সুগা তখন ভারতে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাদের ভক্তদের কথা তুলে বলেন, “ভারতে আমাদের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তাদের সঙ্গে কখনও না কখনও তো দেখা করতে চাই।” নিউজ এইট্টিন জানিয়েছে, বিটিএসের ওই ভিডিও নিয়ে ব্যান্ডটির ভারতীয় ভক্তদের মধ্যে ‘উন্মাদনা’ তৈরি হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, জে-হোপ তার সহকর্মীদের কাছে জানতে চান, যদি তারা ভারত সফর করেন, তাহলে দেশটির কোন কোন জায়গায় যাওয়া যেতে পারে?

ভারত সফরের সম্ভাব্য জায়গা সম্পর্কে এর পরে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেন তারা। তখন উঠে আসে মুম্বাইয়ের নাম। ওঠে ভারতীয় খাবারের কথাও।গেল এপ্রিল থেকে গান নিয়ে বিশ্ব সফরে বের হয়েছে বিটিএস; যা চলবে আগামী বছরের মার্চ পর্যন্ত। এই সফরের নাম ‘আরিরাং’। কথা ছিল বিশ্বের ৩৪টি শহরে মোট ৭৯টি কনসার্ট করবে বিটিএস। পরে সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৮টি। বিটিএসের ইউরোপ পর্বের শেষ আয়োজন ছিল প্যারিসের এই কনসার্ট।

কেবল বিশ্ব সফর নয় চলতি বছরে গানের নতুন অ্যালবাম প্রকাশ করেছে বিটিএস। ২০২২ সালে লাস ভেগাসে বিটিএস এর শেষ শো ছিল ‘বিটিএস পারমিশন টু ড্যান্স অন স্টেজ’। এরপর আর কোনো ট্যুরে পাওয়া যায়নি দলটিকে।অ্যালবাম ও ট্যুর নিয়ে দীর্ঘ বিরতির কারণ হল, এই চার বছরে আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুককে যেতে হয়েছিল সামরিক প্রশিক্ষণে। যা দেশটির তরুণদের জন্য একটি বাধ্যতামূলক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এমআইটিতে স্কলারশীপ পেলেন ৪ কোটি, রাজশাহীর ফায়েজের অনন্য সাফল্য

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস এর জিনের ‘নমস্তে ইন্ডিয়া’ বলে ভারতে যাওয়ার ঘোষণা

আপডেট সময় ১০:৪১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬