ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিদিন টক দই খাওয়ার যেসব উপকার জানলে অবাক হবেন জেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের আলোচিত সেই বিউটি রাণী সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয় ঢাকা-চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালত, দালালের তিন মাসের কারাদণ্ড গুলশান ও বনানী থানায় নতুন ওসি মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ধানমন্ডি লেকে সাবেক মার্কেটিং কনসালটেন্টের ভাসমান মরদেহ উদ্ধার মাদ্রাসায় শিক্ষার্থীদের মারধর নিষিদ্ধ, মহিলা আবাসিক না রাখার পরামর্শ

চীনের জনপ্রিয় ভিডিও বিনিময় প্ল্যাটফর্ম বিলিবিলি এবার বিশ্ববাজারে বড় পরিসরে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় ১০:৫১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

চীনের জনপ্রিয় ভিডিও বিনিময় প্ল্যাটফর্ম বিলিবিলি এবার বিশ্ববাজারে বড় পরিসরে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। ইউটিউবের বিকল্প হিসেবে পরিচিত এই প্ল্যাটফর্মটি আন্তর্জাতিক সংস্করণের অ্যান্ড্রয়েড অ্যাপ নতুন করে চালু করেছে। একই সঙ্গে বিভিন্ন দেশের ভিডিও নির্মাতাদের নিজেদের প্ল্যাটফর্মে যুক্ত করার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।নতুন উদ্যোগের অংশ হিসেবে বিলিবিলি অ্যাপ ব্যবহারের কিছু বাধ্যবাধকতাও তুলে দিয়েছে।আগে চীনের বাইরে থেকে নিবন্ধনের ক্ষেত্রে পাসপোর্ট বা সরকারি পরিচয়পত্র দিয়ে পরিচয় যাচাই করতে হতো।নতুন সংস্করণে সেই বাধ্যবাধকতা আর থাকছে না। ফলে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা সহজেই প্ল্যাটফর্মটিতে যুক্ত হতে পারবেন। বিলিবিলি জানিয়েছে, আন্তর্জাতিক সংস্করণে চীনা ও বিশ্বের অন্যান্য দেশের ভিডিও একই প্ল্যাটফর্মে দেখানো হবে। এতে চীনের জনপ্রিয় ভিডিওর পাশাপাশি আন্তর্জাতিক ভিডিও নির্মাতাদের কনটেন্টও দর্শকদের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হবে। ইংরেজি ওয়েবসাইট তৈরির পরিকল্পনা বিশ্ববাজারে আরও সহজে পৌঁছাতে বিলিবিলি ইংরেজি ভাষার ওয়েবসাইট তৈরির কাজ করছে। এর মাধ্যমে বিদেশি ভিডিও নির্মাতারা সহজে ভিডিও প্রকাশ করতে পারবেন।প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক ভিডিও নির্মাতাদের আকৃষ্ট করতেও প্রচার চালাচ্ছে। আন্তর্জাতিক কার্যক্রম বাড়াতে বিভিন্ন দেশেও কর্মী নিয়োগ করছে বিলিবিলি। লস অ্যাঞ্জেলেস, লন্ডন, মেক্সিকো সিটি, সাও পাওলো, ইস্তাম্বুল ও টোকিওতে কর্মী নিয়োগের তথ্য পাওয়া গেছে।এসব কর্মী স্থানীয় ব্যবহারকারী ও ভিডিও নির্মাতাদের সঙ্গে যোগাযোগ এবং কার্যক্রম পরিচালনায় কাজ করবেন।বিলিবিলির এই উদ্যোগের মূল লক্ষ্য শুধু দর্শক বাড়ানো নয়। ভিডিও নির্মাতাদের জন্য নতুন বাজার তৈরি করাও এর অন্যতম লক্ষ্য।প্রতিষ্ঠানটি নির্মাতা ও ব্র্যান্ডের মধ্যে বাণিজ্যিক যোগাযোগের ব্যবস্থাও তৈরির কাজ করছে।

জনপ্রিয় সংবাদ

প্রতিদিন টক দই খাওয়ার যেসব উপকার জানলে অবাক হবেন

চীনের জনপ্রিয় ভিডিও বিনিময় প্ল্যাটফর্ম বিলিবিলি এবার বিশ্ববাজারে বড় পরিসরে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে

আপডেট সময় ১০:৫১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬