ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন বুয়েটে ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর থেকে ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের নতুন ইতিহাস কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও ফাঁ’সির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম সার্বভৌমত্ব র‍্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে বেফাঁস মন্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ  আদনান আল রাজীবের চলচ্চিত্র ‘অপলক’ কে নিশো ও মেহজাবীন এনসিপিতে যোগ দিতে যাওয়া প্রসংগে ফারজানা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সেনেটর আবদুল এল-সাইয়েদ

অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য ফোন ‘আইফোন ডুয়ো’ বাজারে, দাম কত

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় ১১:১১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য (ফোল্ডেবল) ফোন আইফোন ডুয়ো শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশের বাজারে এসেছে। ফোনটির দাম প্রায় ২ হাজার ডলার (প্রায় ২ লাখ ৪৭ হাজার টাকা)। তবে আগের আইফোন উন্মোচনের সময় যে ব্যাপক উন্মাদনা দেখা যেত, এবার তা তুলনামূলক কম।

সিঙ্গাপুর ও সাংহাই থেকে লন্ডন ও বার্লিন—বিভিন্ন শহরে ফোনটির চাহিদা ছিল বেশ ভালো। তবে বিক্রি সীমিত রাখায় অ্যাপলের দোকানগুলোর বাইরে আগের মতো দীর্ঘ সারি কিংবা রাতভর অপেক্ষার দৃশ্য দেখা যায়নি।

স্যামসাং ইলেকট্রনিকস ও হুয়াওয়ে টেকনোলজিসের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান বহু বছর ধরেই দামি ভাঁজযোগ্য ফোন বিক্রি করছে। আইফোন ডুয়োর মাধ্যমে অ্যাপল ভাঁজযোগ্য ফোনের বাজারে নতুন করে বিপ্লব ঘটাতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়। স্মার্টফোনের বাজারে আইফোন যেমন বড় পরিবর্তন এনেছিল, তেমন কিছু করতে পারবে কি না, তা যাচাইয়ের পরীক্ষাও এটি।

অ্যাপলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা জন টার্নাসের জন্যও এটি শুরুর দিকের বড় পরীক্ষা। সাবেক হার্ডওয়্যার বিভাগের প্রধান টার্নাস সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ফোনটি উন্মোচন করেন।

এক সপ্তাহ আগে আগাম অর্ডার নেওয়া শুরুর কয়েক মিনিটের মধ্যেই চাহিদা সরবরাহকে ছাড়িয়ে যায়। ফলে আইফোন ডুয়োর সম্ভাব্য সরবরাহের তারিখ পিছিয়ে জানুয়ারির শেষ দিকে চলে যায়। গ্রাহকদের সাড়া ছিল ‘অসাধারণের চেয়েও বেশি’ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি।

প্রতি গ্রাহকের জন্য আগাম অর্ডারের সীমা দুইটি ফোনে বেঁধে দিয়েছে অ্যাপল। পাশাপাশি দোকানে সরাসরি এসে কেনার সুযোগও সীমিত করেছে প্রতিষ্ঠানটি। চীন, ফ্রান্স, হংকং, ভারত ও জাপানে শুধু অনলাইনে আগাম অর্ডার দেওয়া গ্রাহকেরাই ফোনটি সংগ্রহ করতে পেরেছেন।

সিডনির অ্যাপল স্টোরে শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় ফোনটি বিক্রি শুরু হয়। নতুন পাসপোর্টের মতো আকৃতির ফোনটি কিনতে দোকান খোলার আগেই সেখানে সারি তৈরি হয়।

অস্ট্রেলিয়ার ৪৮ বছর বয়সী প্রকৌশলী সাইমন কৃষ্ণন ৫১২ জিবি সংস্করণের আইফোন ডুয়ো কিনতে ৩ হাজার ৮৯৯ অস্ট্রেলীয় ডলার (প্রায় ৩ লাখ ৩৮ হাজার টাকা) খরচ করেন।

ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান

অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য ফোন ‘আইফোন ডুয়ো’ বাজারে, দাম কত

আপডেট সময় ১১:১১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬