ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বের ৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল সহ-সভাপতি ডা. আউয়াল সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন নারী উন্নয়নে গণমাধ্যমকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জাতিসংঘের ৮১তম অধিবেশনের সফর শেষে নিউইয়র্ক ছেড়ে দেশের পথে প্রধানমন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে আগামীকাল বিশ্ব পর্যটন দিবস উদযাপন করবে বাংলাদেশ ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও এক বছর পার হলেও বাকৃবির ১০ তলা হলে চালু হয়নি লিফট, ছাত্রীদের ভোগান্তি খেলার মাঠে অসুস্থ হয়ে স্থানীয় সরকার বিভাগের উপসচিবের মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে টানা ৭ দিন

ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও–১ (সদর–রুহিয়া–ভূল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির পক্ষে দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ রোববার দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসানের কাছে তাঁরা মনোনয়নপত্র জমা দেন।

বিএনপির এই দুই প্রার্থী হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ। তাঁদের মধ্যে একজনকে চূড়ান্তভাবে মনোনয়ন দেবে বিএনপি।

আজ সকাল সাড়ে ১০টার দিকে দলীয় নেতা–কর্মীদের নিয়ে মা–বাবার কবর জিয়ারত করেন মির্জা ফয়সল আমিন। পরে তিনি জেলা বিএনপি কার্যালয়ে নেতা–কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নেতা–কর্মীদের কাছে দোয়া চেয়ে বক্তব্য দেন। একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। পরে দুপুর সোয়া ১২টার দিকে নেতা–কর্মীরা তাঁকে নিয়ে হেঁটে জেলা নির্বাচন কার্যালয়ে যান। সেখানে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

ফেরার পথে মির্জা ফয়সল আমিন সাংবাদিকদের বলেন, ‘আমরা ঠাকুরগাঁওকে সুন্দর ও বাসযোগ্য জনপদ হিসেবে দেখতে চাই। এখানে মানুষ শান্তিতে বসবাস করবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সেই স্বপ্ন দেখি। এই স্বপ্নপূরণে যে কাজ করা দরকার, আমি সেই কাজ করতে চাই।’ বিএনপির দুই প্রার্থীর মনোনয়নপত্র জমার বিষয়ে তিনি বলেন, ‘এটা আমাদের দলীয় সিদ্ধান্ত।’

এর আগে শনিবার প্রথম প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন।

জনপ্রিয় সংবাদ

বিশ্বের ৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল সহ-সভাপতি ডা. আউয়াল

ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন

আপডেট সময় ০৭:৩৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬