ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আর্থিক সংকটে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমানোর সিদ্ধান্ত রোমাঞ্চকর লড়াইয়ে ইংলিশদের হারিয়ে সমতায় ফিরল শ্রীলঙ্কা মুন্সীগঞ্জে গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটনে শি জিনপিং, বিমানবন্দরে বিরল অভ্যর্থনা ট্রাম্পের দেশে প্রাথমিকভাবে ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতির দপ্তরে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান এমআইটিতে স্কলারশীপ পেলেন ৪ কোটি, রাজশাহীর ফায়েজের অনন্য সাফল্য ৯ লাখ টাকায় মীমাংসা:ধনীর দুলালীর হেয়ালিতে ঝরে গেলো বাক্‌প্রতিবন্ধী শ্রমিকের প্রাণ,মায়ের জন্য নতুন ঘর করা হলো না মেহেদির শরীয়তপুরের নড়িয়ায় জাল দলিল দিয়ে জমি বিক্রির সময় নারীসহ আটক ৩

উত্তরাঞ্চল সফরে মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ হলেন বাংলাবান্ধার প্রাকৃতিক সৌন্দর্যে

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫১:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের দ্বিতীয় দিনে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। সোমবার (৩১ আগস্ট) সকালে তিনি দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর ও জিরোপয়েন্ট এলাকা ঘুরে দেখেন।Read more...

সফরকালে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের ঊর্ধ্বতন প্রতিনিধিরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উত্তরাঞ্চলের আর্থ-সামাজিক অবস্থা ও প্রাকৃতিক বৈচিত্র্য পর্যবেক্ষণের অংশ হিসেবে এই সফর করছেন রাষ্ট্রদূত। সফরের দ্বিতীয় দিনে সকালে তিনি বাংলাবান্ধা জিরোপয়েন্টে পৌঁছালে স্থানীয় প্রশাসন তাকে স্বাগত জানান।

সেখানে তিনি সীমান্ত এলাকার নান্দনিক পরিবেশ এবং সবুজে ঘেরা প্রকৃতি দেখে মুগ্ধতা প্রকাশ করেন। জিরোপয়েন্টে অবস্থানকালে তিনি কিছুক্ষণ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন এবং স্মৃতি ধরে রাখতে ছবি তোলেন।
সফরসূচি অনুযায়ী, বাংলাবান্ধা পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূতের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করার কথা রয়েছে। সেখানে তিনি হাসপাতালের স্বাস্থ্যসেবার মান ও অবকাঠামো পর্যবেক্ষণ করবেন।

উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রদূতের এই সফরকে কেন্দ্র করে পঞ্চগড় জেলা ও সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাঁর এই সফরের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের পর্যটন ও স্বাস্থ্যসেবা খাতের সম্ভাবনাগুলো মার্কিন দূতাবাসের নজরে আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পরিদর্শন করেছেন ‎বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিন দিনের উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে তিনি এই স্থাপনা ঘুরে দেখেন এবং স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গেমতবিনিময় করেন।
‎
গত রবিবার (৩০ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিটে মার্কিন রাষ্ট্রদূত সফরসঙ্গীদের নিয়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমাড়ি ইউনিয়নে অবস্থিত তিস্তা অবসর রেস্ট হাউজে পৌঁছান। এর আগে সকালে তিনি ঢাকা থেকে আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান। তিন দিনের এই সফরে তিনি লালমনিরহাট ও পঞ্চগড় ছাড়াও ঠাকুরগাঁও, দিনাজপুর এবং নীলফামারীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।
‎​
‎রেস্ট হাউজের সম্মেলন কক্ষে পৌঁছানোর পর তিনি স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিস্তা ব্যারেজের পরিচালনা কার্যক্রম, পানি বণ্টন ব্যবস্থা এবং উত্তর অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
‎

জনপ্রিয় সংবাদ

আর্থিক সংকটে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমানোর সিদ্ধান্ত

উত্তরাঞ্চল সফরে মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ হলেন বাংলাবান্ধার প্রাকৃতিক সৌন্দর্যে

আপডেট সময় ০৫:৫১:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬