ঢাকা ০২:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আর্থিক সংকটে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমানোর সিদ্ধান্ত রোমাঞ্চকর লড়াইয়ে ইংলিশদের হারিয়ে সমতায় ফিরল শ্রীলঙ্কা মুন্সীগঞ্জে গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটনে শি জিনপিং, বিমানবন্দরে বিরল অভ্যর্থনা ট্রাম্পের দেশে প্রাথমিকভাবে ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতির দপ্তরে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান এমআইটিতে স্কলারশীপ পেলেন ৪ কোটি, রাজশাহীর ফায়েজের অনন্য সাফল্য ৯ লাখ টাকায় মীমাংসা:ধনীর দুলালীর হেয়ালিতে ঝরে গেলো বাক্‌প্রতিবন্ধী শ্রমিকের প্রাণ,মায়ের জন্য নতুন ঘর করা হলো না মেহেদির শরীয়তপুরের নড়িয়ায় জাল দলিল দিয়ে জমি বিক্রির সময় নারীসহ আটক ৩

কেয়ারগিভার‌দের প্রশিক্ষণে অস্ট্রেলিয়ার সহযোগিতা চায় বাংলা‌দেশ

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় ১০:৩২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে প্রতিমন্ত্রীর দপ্ত‌রে <span;>পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল।

সাক্ষাৎকালে তারা বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও শ্রমশক্তি স্থানান্তরসহ বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয় এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়ার ‘টেফ’ প্রতিষ্ঠানসমূহ এবং আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও যৌথ কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তি‌নি বাংলাদেশি কেয়ারগিভারদের প্রশিক্ষণের বিষয়ে সহযোগিতা চান।

প্রতিমন্ত্রী রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়ার অব্যাহত সহায়তার প্রশংসা করেন এবং এই দীর্ঘস্থায়ী সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে দেশ‌টির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশা প্রকাশ করেন।

হাইকমিশনার জানান, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অস্ট্রেলিয়া বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানেও অস্ট্রেলিয়া সব সময় বাংলাদেশের পাশে থাকবে। 

জনপ্রিয় সংবাদ

আর্থিক সংকটে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমানোর সিদ্ধান্ত

কেয়ারগিভার‌দের প্রশিক্ষণে অস্ট্রেলিয়ার সহযোগিতা চায় বাংলা‌দেশ

আপডেট সময় ১০:৩২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬