ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তুলে নেওয়ার ৪ ঘণ্টা পর মহাসড়কের পাশে মিলল ছাত্রদল নেতার মরদেহ বোরকা পরে ছদ্মবেশে ভূমিসেবা নিতে গেলেন ঢাকার ডিসি,যা দেখলেন সরেজমিন অফিসের প্রত্যেক কর্মীকে আইফোন উপহার দিলেন বস,ভিডিও ভাইরাল আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি নেপালে ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্কবার্তা ‘আমাকে ২ কোটি দেন, সব সই করে দেবো’ পিডিবির নির্বাহী প্রকৌশলীর ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল পাকিস্তান বাংলাদেশকে আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় আটকে গেল রূপপুরের জ্বালানি আ’লীগের ডোনারের কাছ থেকে জায়গা ভাড়া নেওয়া সালমান মুক্তাদিরের উচিত হয়নি ভুয়া ও জাল সনদে মতিঝিল আইডিয়ালে চাকরি, ২৩ শিক্ষককে দুদকে তলব ‘নীরব ঘাতক’ সিসার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

পুলিশ কর্মকর্তার বাসায় মিললো ৯০ হাজার ইয়াবা ও ৩৬ লাখ টাকা: আটক ৩

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৩:২০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের হাজীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি কক্সবাজার কার্যালয়ের উপ-পরিচালক সৌমেন মণ্ডল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাজীপাড়া এলাকায় চট্টগ্রাম জজ আদালতে কর্মরত পুলিশ কর্মকর্তা শহীদের বাসায় অভিযান চালানো হয়।
তল্লাশির সময় ওই বাসা থেকে ৯০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।

অভিযানে পুলিশ কর্মকর্তার শ্যালক মোমেন মেহেদী আশিক, তাঁর স্ত্রী সাদিয়া এবং তাঁদের এক সহযোগীকে আটক করা হয়েছে।

ডিএনসি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে ধারণা করা হচ্ছে, কক্সবাজার হয়ে ইয়াবা পাচারের উদ্দেশ্যে ওই বাড়িতে অবস্থান করছিলেন আটক ব্যক্তিরা।

তাঁরা কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

তবে যে পুলিশ কর্মকর্তার বাসায় অভিযান চালানো হয়েছে, তাঁর বিরুদ্ধে মাদককারবারে সম্পৃক্ততার কোনো প্রমাণ তাৎক্ষণিকভাবে পাওয়া গেছে কি না, সে বিষয়ে ডিএনসি নিশ্চিত করেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ডিএনসি উপ-পরিচালক সৌমেন মণ্ডল বলেন, উদ্ধার করা ইয়াবা ও নগদ অর্থের উৎস এবং আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদককারবারের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

তুলে নেওয়ার ৪ ঘণ্টা পর মহাসড়কের পাশে মিলল ছাত্রদল নেতার মরদেহ

পুলিশ কর্মকর্তার বাসায় মিললো ৯০ হাজার ইয়াবা ও ৩৬ লাখ টাকা: আটক ৩

আপডেট সময় ১০:৪৩:২০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬