ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অফিসের প্রত্যেক কর্মীকে আইফোন উপহার দিলেন বস,ভিডিও ভাইরাল আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি নেপালে ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্কবার্তা ‘আমাকে ২ কোটি দেন, সব সই করে দেবো’ পিডিবির নির্বাহী প্রকৌশলীর ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল পাকিস্তান বাংলাদেশকে আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় আটকে গেল রূপপুরের জ্বালানি আ’লীগের ডোনারের কাছ থেকে জায়গা ভাড়া নেওয়া সালমান মুক্তাদিরের উচিত হয়নি ভুয়া ও জাল সনদে মতিঝিল আইডিয়ালে চাকরি, ২৩ শিক্ষককে দুদকে তলব ‘নীরব ঘাতক’ সিসার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা বিশ্বের ৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল সহ-সভাপতি ডা. আউয়াল সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ

ছবির চেহারার সঙ্গে বরের মিল না থাকায় বিয়ে ভাঙলেন কনে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

বিয়ের আসরে বরকে সামনে থেকে দেখার পর তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছেন এক কনে। তার অভিযোগ, তাকে বিয়ের আগে যে যুবকের ছবি দেখানো হয়েছিল, বিয়ের আসরে বর হিসেবে আসা ব্যক্তি তিনি নন। ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানের ছাতারগড় থেকে বরযাত্রী ফিরোজপুরে এসেছিল। বিয়ের আনুষ্ঠানিকতা ও সাতফেরা শুরু হওয়ার আগেই কনে আপত্তি জানান। পরিবারের সদস্যদের কাছে তিনি দাবি করেন, আগে যে ছেলের ছবি দেখানো হয়েছিল, তার পরিবর্তে অন্য একজনকে বর হিসেবে আনা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাবের ফিরোজপুর জেলায় গুর হর সাহাই এলাকায়।

রাজস্থানের ছাতারগড় থেকে বরযাত্রী ফিরোজপুরে এসেছিল। বিয়ের আনুষ্ঠানিকতা ও সাতফেরা শুরু হওয়ার আগেই কনে আপত্তি জানান। পরিবারের সদস্যদের কাছে তিনি দাবি করেন, আগে যে ছেলের ছবি দেখানো হয়েছিল, তার পরিবর্তে অন্য একজনকে বর হিসেবে আনা হয়েছে। কনের অভিযোগের পর দুই পরিবারের মধ্যে বিভ্রান্তি ও উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিয়ের অনুষ্ঠান স্থগিত হয়ে যায়। তবে কনের অভিযোগ অস্বীকার করেছে বরের পরিবার। তাদের দাবি, দুই পরিবারের সম্মতিতেই বিয়ের আয়োজন করা হয়েছিল। বিয়ের প্রস্তুতির সময় দুই পরিবারের মধ্যে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ ছিল এবং কনের পরিবারের কাছেও বরের ছবি পাঠানো হয়েছিল। বরের নানা মহেন্দ্র সিং বলেন, বিয়ের মধ্যস্থতাকারী এবং কনের মায়ের কাছেও বরের ছবি পাঠানো হয়েছিল। ঘটনাটি পরে পুলিশের কাছে গড়ায়। বরের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে।

ফিরোজপুরের গুরু হরসাহাইয়ের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) তেজিন্দরপাল সিং জানান, অভিযোগ পাওয়ার পর উভয় পক্ষের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হয়। পুলিশের তদন্তের মধ্যেই দুই পরিবার নিজেদের মধ্যে বিরোধ মীমাংসা করে নেয়। তবে পারিবারিকভাবে বিষয়টি মিটে গেলেও শেষ পর্যন্ত ওই বিয়ে আর সম্পন্ন হয়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অফিসের প্রত্যেক কর্মীকে আইফোন উপহার দিলেন বস,ভিডিও ভাইরাল

ছবির চেহারার সঙ্গে বরের মিল না থাকায় বিয়ে ভাঙলেন কনে

আপডেট সময় ০১:২৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬